
মোঃ আকাশ আহমেদ,ভালুকা প্রতিনিধিঃ-
কমিউনিটি বেজড মেডিকেল কলেজ বাংলাদেশের (Community Based Medical College Bangladesh) শিক্ষার্থী মেহবুব খানম দিশা ফাইনাল প্রফেশনাল এম.বি.বি.এস. পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন।
১ সেপ্টেম্বর ২০২৬ প্রকাশিত মে ২০২৬ সেশনের এই পরীক্ষার ফলাফলে তিনি উত্তীর্ণ হন। তিনি ২০২০-২০২১ সেশনের এম.বি.বি.এস. প্রোগ্রামের শিক্ষার্থী ছিলেন। উক্ত পরীক্ষায় তিনি মেডিসিন, সার্জারি এবং অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনি বিষয়ের পরীক্ষায় সফলতার সাথে পাশ করেছেন।
মেহবুব খানম দিশার এই সাফল্যে অত্যন্ত আনন্দ প্রকাশ করে তার বাবা ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব হাতেম খান বলেন, "আমার মেয়ের কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের ফলেই আজ এই সাফল্য অর্জিত হয়েছে। সে যেন একজন আদর্শ চিকিৎসক হিসেবে মানুষের সেবা করতে পারে, দেশবাসীর কাছে এই দোয়াই প্রার্থনা করি।"