
ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় রাজ মেস্ত্রী তফাজ্জল হোসেন হত্যার ঘটনায় ভালুকার হৃদয় মাহমুদ জান্নাত ও আলাদ্দীন আল আজাদ মান্নান বাদী হয়ে একই দিন একই ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করেন ময়মনসিংহ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৮নং আমলী আদালতে ।
মামলা সূত্রে জানাযায়, উপজেলার চাপরবাড়ী গ্রামের কলিম উদ্দিন শেখ এর ছেলে হৃদয় মাহমুদ জান্নাত নামে এক যুবদল নেতা বাদী হয়ে সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভালুকার সাবেক দুই এমপি ও উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০/২০০জনকে আসামী করে ময়মনসিংহ আদালতে রবিবার (১৫ সেপ্টম্বর ) দুপুরে একটি হত্যা মামলা দায়ের করেন। একই ঘটনায় উপজেলার জামিরদিয়া এলাকার মৃত নূরুল হক প্রধানের ছেলে আলাদ্দীন আল আজাদ মান্নান বাদী হয়ে একই দিন একই আদালতে সাবেক এমপি এম এ ওয়াহেদসহ ১শত ৬২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০/২০০জনকে আসামী করে আরো একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ৭দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন ভালুকা মডেল থানা পুলিশকে। দুটি মামলার অভিযোক্ত সাবেক এমপি ওয়াহেদ ১৮ জুলাই থেকে দেশের বাহিরে অবস্থান করেছেন বলে জানান সাবেক ওই এমপি এম এ ওয়াহেদ।
মামলার ঘটনা সূত্রে জানাযায়,গত ৪ আগষ্ট ময়মনসিংহের ভালুকা উপজেলার মাষ্টার বাড়ী আইডিয়েল মোড় এলাকায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পিজহাটী গ্রামের আঃ রশিদের ছেলে রাজ মেস্ত্রী তফাজ্জল হোসেন কে হত্যা করা হয়। এ ঘটনায় ভালুকার হৃদয় মাহমুদ জান্নাত নামে এক যুবদল নেতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন মামলা নং ভালুকা সি.আর ৯৬৫। অপর দিকে একই ঘটনায় উপজেলার জামিরদিয়া এলাকার মৃত নূরুল হক প্রধানের ছেলে আলাদ্দীন আল আজাদ মান্নান বাদী হয়ে মাষ্টার বাড়ী মহাসড়কের পশ্চিম পাশের্^ শুটকি কাচা মহলের সামনে রাজ মেস্ত্রী তফাজ্জল হোসেন কে হত্যা ঘটনায় পৃথক মামলা দায়ের করেন মামলা নং ৯৬১ । মামলায় সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ভালুকার সাবেক দুই এমপি এম এ ওয়াহেদ, কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান খান রিপন, সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, যুবলীগ নেতা মনির হোসেন উরফে জঙ্গইল্লা মনির , ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম বাদশা,ব্যাংক কর্মকর্তা মেহেদী হাসান মিছেলসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়।
মামলার বাদী হৃদয় মাহমুদ জান্নাত জানান, তফাজ্জল হত্যা মামলাটি আদালত আমলে নিয়েছেন। আমার আদালতের উপর বিশ্বাস ন্যায় বিচার পাব।
মামলার অপর আভিযোক্ত আসামী মনির হোসেন মোবাইল ফোনে জানান, তফাজ্জল মারা গেছেন জয়না বাজার এলাকায় এঘটনায় গাজীপুর জেলার শ্রীপুর থানায় একটি জিডি হয়েছে জিডি নম্বর ১৩১ এবং গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহাম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়না তদন্ত হয়।
সাবেক এমপি এম এ ওয়াহেদ ফোনে জানান, আমি ১৮ জুলাই থেকে ব্যাবসায়িক কাজে দেশের বাহিরে আছি। ৪ আগস্ট্র এর একটি ঘটনার সাবেক প্রধান মন্ত্রী ও সেতু মন্ত্রীসহ আমাকে হত্যা মামলায় আসামী করা হয়েছে। অনেক নিরিহ নেতাকর্মীদের উপর ও বিভিন্ন মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমি এসব মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শ্রীপুর উপজেলায় একটি হত্যার ঘটনায় আমাদের ভালুকার নেতা কর্মীদের নামে দুইজন যুবদল নেতা বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছেন এছাড়াও বিএনপির নেতা কর্মীরা বাদী হয়ে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নামে আরো১০/১২ মিথ্যা মামলা দায়ের করেছেন ।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, আলাদ্দীন আল আজাদ মান্নান বাদী হয়ে আদালতে মামলা নম্বর ৯৬১ দায়ের করেছিল সে মামলটি মঙলবার প্রত্যাহার করে নিয়েছেন। অপর মামলাটি ১৯ তারিখের মধ্যে প্রতিবেন দেওয়া হবে।