প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৬, ১১:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২৪, ১০:০২ এ.এম
মান্দায় পল্লী শিশু ফাউন্ডেশনের উদ্যোগে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় সমৃদ্ধি ও প্রবীণ কর্মসূচি পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ সতীহাট শাখার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা,পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মে) দিনব্যাপী উপজেলার ৫নং গণেশপুর ইউনিয়ন পরিষদে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় ও পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ সতীহাট শাখার আয়োজনে এসব পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ (পিএসএফ) এর উপ-পরিচালক মনসুর আহমেদ এর সঞ্চালনায় ও পিএসএফ এর প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুস্ সামাদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিএসএফ এর সভাপতি এ.এস.এ মূইজ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাঞ্চন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ এর সাবেক অধ্যক্ষ মোশাররফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ এর এইচ আর এ্যাডমিন খালেদুর রহমান,অভ্যন্তরীণ নিরীক্ষা কর্মকর্তা আইয়ুর আলী,নওগাঁ অঞ্চলের আঞ্চলিক ব্যাবস্থাপক কামাল হোসেন ও মোজাম্মেল হক, অভ্যন্তরীণ নিরীক্ষক মাইদুল ইসলামসহ অন্যান্য শাখার শাখা ব্যবস্হাপকগণ প্রমূখ । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ সতীহাট শাখার ব্যবস্থাপক মামুনুর রশিদ, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী আশরাফুল ইসলাম,সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাজমিন আরা ও ডাঃ জাকিয়া সুলতানা এবং শিক্ষা সুপার ভাইজার সাবিনা ইয়াসমিন প্রমূখ। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা বাবু বিশ্বনাথ মন্ডল,মোজাম্মেল হক, সাংবাদিক মাহবুবুজ্জামান সেতুসহ পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ সতীহাট শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ''মাদক সেবন, বাল্য বিবাহ ও যৌতুক দেয়া একটি সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। সামাজিকভাবে এদের প্রতিরোধ গড়ে তোলার জন্য তিনি সমাজের সকল স্তরের মানুষকে আহবান জানান।
Copyright © 2026 দৈনিক জনতার বার্তা. All rights reserved.