নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার সকালে উপজেলার ১৪ নং বিষ্ণপুর ইউনিয়নের পারইটুঙ্গি গ্রামের গাইন পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উভয় পক্ষের লোকজন থানায় মামলা দায়ের করেছেন।
মামলাসূত্রে জানা গেছে, পারইটুঙ্গি মৌজার হাল ১৭৮ নং খতিয়ানের ১১৪২ দাগের ৫৬ শতাংশ জমি নিয়ে একই গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে আলতাফ হোসেন এবং মৃত বাহারুল্যা গাইনের ছেলে আয়েন উদ্দিন, জয়েন উদ্দিন, কাসেম ও কফের উদ্দিন গংদের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে উভয় পক্ষের সংঘর্ষে আব্দুল কুদ্দুস,কামাল হোসেন,মশিউর রহমান,মহিদুল ইসলাম,সাকিব হাসান, সিহাব হোসেন, আয়েন উদ্দিন, জয়েন উদ্দিন, আবুল কাসেম, কফের উদ্দিন,সাদ্দাম হোসেন,সুরতজান এবং জমিলা খাতুনসহ সর্বমোট ১৩ জন আহত হয়েছেন। পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিয়েছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
মান্দা থানার ওসি- তদন্ত আব্দুল গণি বলেন, এ ঘটনায় প্রতিকার চেয়ে পারইটুঙ্গি গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে আলতাফ হোসেন এবং একই গ্রামের আবুল কাসেমের ছেলে ছাইফুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার রাতেই দু’টো মামলা দায়ের করেছেন। উভয়ের দায়েরকৃত মামলায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।মোবাইল নং ০১৭১০-১৩৭৭৮২