মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুরে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঔতিহ্যবাহী ও জাতীয় খেলা হাডুডু অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর ) উপজেলার চোপীনগর গ্রামে তিন মাথা সংলগ্ন মাঠে বিলুপ্তপ্রায় এ খেলা দেখতে ভিড় জমায় বিভিন্ন এলাকার কয়েক হাজার নারী-পুরুষ দর্শক।
এলাকার মানুষকে আনন্দ দিতে চোপীনগর মধ্যপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রীতি ম্যাচে বিবাহিত বনাম অবিবাহিত দল অংশ নেয় । অবিবাহিত ও বিবাহিত দলের মধ্যকার ফাইনাল খেলায় ৩-২ এর ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ান হয় অবিবাহিত দল ।
রফিকুল ইসলামের সভাপতিত্বে হাডুডু খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি যুগ্ন সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। তিনি বলেন, মাদক সবার আগে প্রভাব ফেলে একটি দেশের তরুণ প্রজন্মের ওপর । মাদক ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই। আমরা ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া পুরনো দিনের খেলাধুলার মাধ্যমে মাদক থেকে এই প্রজন্মকে দূরে সরিয়ে রাখতে চাই ।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কাজী নুর, শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন,শাজাহানপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন,দপ্তর সম্পাদক এফ.এম রিপন আহম্মেদ,শাজাহানপুর থানা সেচ্ছাসেবক লীগের যুগ্ন সম্পাদক রিপন আহম্মেদ,চোপীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শাহ আলম নান্নু প্রমুখ।
জাতীয় খেলা হা-ডু-ডু উপভোগ করতে আসা হাজারো দর্শকরা জানান,গ্রাম-বাংলার ঐতিহ্য ধরে রাখতে ও যুব সমাজকে বিপথ থেকে ফেরাতে খেলামুখী করতে এ ধরনের আয়োজন আরো করা দরকার ।খেলা দেখতে এসে তারা অনেক খুশি।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরুস্কার বিতরণ করা হয়। হাডুডু
খেলাটি পরিচালনা করেন আব্দুর রশীদ খোকা ।