মনির উদ্দিন মুন্না খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানায় পুলিশের বিশেষ অভিযানে (৩৮) লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও (০১) টি TVS ১০০ সিসি মোটর সাইকেল সহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। মাদক বর্তমান সমাজের জনজীবনের অন্যতম ত্রাস, এই ত্রাস নির্মুলের লক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম(বার) এর নের্তৃত্বে খাগড়াছড়ি জেলা পুলিশ নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে, এরই ধারাবাহিকতায় মাদক নির্মুলের উদ্দেশ্যে পরিচালিত বিশেষ অভিযান চলাকালে খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানায় এসআই(নিঃ)/ মোঃ আল-আমিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১৬/০৯/২০২৩খ্রিঃ তারিখ রাত অনুমান ০৯:১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি থানাধীন ০১নং মহালছড়ি সদর ইউপিস্থ ০৯নং ওয়ার্ড ২৪ মাইল পাড়া ইসিবি স্কয়ার সংলগ্ন রাঙ্গামাটি টু খাগড়াছড়ি গামি রাস্তার, মহালছড়ি খালের ব্রীজের উপর অভিযান পরিচালনা করে ০২ মাদক কারবারি ০১-জ্ঞান চাকমা (৫২), পিতা-মৃত ফরলা চাকমা, মাতা-বনশোবা চাকমা , সাং- বেলক্কপাড়া, থানা- লক্ষীছড়ি, জেলা-খাগড়াছড়ি পার্বত্য জেলা, ০২- লবা চাকমা (৩২), পিতা-মৃত সুনু গোলা চাকমা, মাতা-সংগীতা চাকমা, সাং-কৃষ্ণমাছড়া, থানা-নানিয়ারচর, জেলা-রাঙ্গামাটি পার্বত্য জেলাদ্বয়কে মোট- ৩৮ ( আটত্রিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও ০১ টি TVS ১০০ সিসি মোটর সাইকেল সহ গ্রেফতার করা হয়, এ সংক্রান্তে মহালছড়ি থানায় নিয়মিত মামলা রুজু করতঃ বিধি মোতাবেক আসামীদ্বয়কে কোর্টে প্রেরন করা হয়,অফিসার বলেন এরুপ সাফল্য অব্যাহত রাখতে বিশেষ অভিযান চলমান থাকবে।