
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ঘাগড়া ইউনিয়নের চকনজু গ্রামে উদ্বুদ্ধ করণের মাধ্যমে বোরো ব্রি-১০২ ও রোপা আমন ব্রি-১০৩ জাতের ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
জানা যায়, ১৩ অক্টোম্বর রবিবার সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের চকনজু গ্রামে উদ্বুদ্ধ করণের মাধ্যমে বোরো ব্রি-১০২ জাতের ধানের বীজ ১মে.টন বিনামূল্যে বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় ক্লাস্টার আকারে রোপা আমন ব্রি-১০৩ জাতের ধানের জন্য ২০০ বিঘা জমিতে বীজ উৎপাদন বøকের কৃষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ জেলার প্রশিক্ষণ কর্মকর্তা ড. উম্মে হাবিবা এর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার মো: মেহেদী হাসান তরফদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক, প্রশাসন, অর্থ ও সাপোর্ট সার্ভিসেস কৃষিবিদ আবু মো: এনায়েত উল্লাহ্, বিশেষ অতিথী তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার মো: খায়রুল আমিন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, শেরপুরের অতিরিক্ত উপপরিচালক মো: আলমগীর কবির, ময়মনসিংহ সদর উপজেলা কৃষি অফিসার জুবায়রা বেগম সাথী ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক প্রমুখ্য।
প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: এনায়েত উল্লাহ বলেন, ব্রি-ধান ১০২ বোরো মৌসুমের জিংক সমৃদ্ধ জাত। এই জাত গর্ভবতী মা এবং বাচ্চাদের শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধির জন্য সহায়ক এবং ব্রি-১০৩ জাতের ধান ২০০ বিঘা বীজ উৎপাদন বøকের ফসল কর্তনের পর সল্পকালীন সময়ের জন্য চায়না ধনেপাতা ও সবজি চাষের বিষয়ে গুরুত্বারোপ করেন এবং কৃষকদের গাজর চাষের ব্যাপারে উৎসাহ প্রদান করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহের প্রশিক্ষণ অফিসার, ড. উম্মে হাবিবা চমৎকার অনুষ্ঠানের আয়োজনের জন্য উপস্থিত কৃষক-কৃষাণী ও সংশ্লিষ্ট বøকের উপসহকারী সহকারী কৃষি অফিসারদের ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে আগত সকল কৃষক-কৃষাণী, উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।