ময়মনসিংহ সদর উপজেলায় নমুনা শস্য কর্তন ও বিনা মূল্যে আউশ ধান বীজ বিতরণ
-
Reporter Name - Update Time : ০১:২৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪
- ১৫৮ Time View

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের সদর উপজেলার চুরখাই ইউনিয়নে কৃষকদের বিনা মূল্যে আউশ ধানের বীজ বিতরণ ও বোর ধানের নমুনা শস্য কর্তন ও সংগ্রহ করা হয়।
জানা যায়, ৩০ এপ্রিল ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই ইউনিয়নের জামতলা গ্রামে নমুনা শস্য কর্তন ও বিনামূল্যে আউশ ধান বীজ বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রারণ অধিদপ্তরের উপপরিচালক ড. নাসরিন আক্তার বানু সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, উপজেলা কৃষি অফিসার জুবায়রা বেগম সাথী । এসময়ে উপস্থিত ১শত জন কৃষকের মাঝে বিনা মূল্যে ব্রি ৯৮ জাতের ৫শত কেজি বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আহসান উল্লাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজিজা আক্তার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ও উপসহকারী কৃষি অফিসার প্রমুখ।























