ময়মনসিংহ সদর উপজেলায় কম্বাইন হারভেস্টার বিতরণ
-
Reporter Name - Update Time : ০৩:১১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪
- ২১৪ Time View

ময়মনসিংহ প্রতিনিধি:
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। স্মার্ট কৃষি , স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কৃষিতে যান্ত্রিকীকরণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অঙ্গীকার। তারই ধারাবাহিকতায় ২মে সকালে উপজেলা পরিষদের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদর ময়মনসিংহ কৃষকদের মাঝে ৫০% ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস, উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়রা বেগম সাথী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ, কৃষি প্রকৌশলী আব্দুল মুহিত প্রমূখ
উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়রা বেগম সাথী জানান, ২০২৩-২৪ অর্থবছরে একটি কম্বাইন হারভেস্টর বিতরণ করা হয়েছে। ১ ঘন্টায় এক একর জমিতে ধান মারাই করা যায়। যেখানে ১০ থেকে ১২জন শ্রমিকের সারা দিনের কাজ এক ঘন্টায় করতে পারে। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরন প্রকল্পের আওতায় ৫০% সরকারি ভর্তুকি মূল্যে ১টি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয় । এই মেশিন দিয়ে ধান কর্তন করলে অর্থ এবং সময় অপচয় কম হবে।
অনুষ্ঠান শেষে উপজেলার বোরচর ইউনিয়নের কৃষক মন্নেছ আলীর নিকট হার্বেস্টারটি হস্তান্তর করা হয়।


























