গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
"তামাক ছাড়বো, জীবন বাঁচাবো, তামাক মুক্ত দেশ গড়বো" এই শ্লোগানকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব), উশিকা সমাজ কল্যাণ সংস্থা ও বাংলাদেশ তামাক বিরোধী জোট।
এরই ধারাবাহিকতায় আজ বুধবার (০২ অক্টোবর ২০২২) তারিখ দুপুর ১২ ঘটিকায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর হল রুমে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) এর আয়োজনে উশিকা সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় তামাক নিয়ন্ত্রণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ গাইড লাইন বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত করণীয় শীর্ষক আলোচনা সভায় নাটাব ময়মনসিংহ এর সাধারণ সম্পাদক এডভোকেট শমসের আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র -২, কাউন্সিলর মোঃ মাহবুবুর রহমান দুলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র -৩, কাউন্সিলর মোছাঃ শামীমা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন উশিকা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ও বাংলাদেশ তামাক বিরোধী জোট ময়মনসিংহ এর প্রতিনিধি মোঃ আব্দুল কদ্দুছ, দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক বাবলী আকন্দ, দৈনিক আজকালের সংবাদ ও দৈনিক ময়মনসিংহ প্রতিদিন এর জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া পলাশ, বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) এর সদস্য কামরুজ্জামান প্রমূখ।
এ ছাড়াও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর অন্যান্য কাউন্সিলরবৃন্দ ছাড়াও বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় করণীয় শীর্ষক আলোচনা সভায় তামাক নিয়ন্ত্রণ ও তামাক গাইড লাইন বাস্তবায়নে উন্মুক্ত আলোচনায় বক্তব্যে বক্তারা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।