গোলাম কিবরিয়া পলাশঃ
গতকাল রবিবার (২৭ নভেম্বর ২০২২) তারিখ সন্ধ্যা ৭.০০ ঘটিকায় পারমিতা চক্ষু হাসপাতালের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর বদলিজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ হরিশংকর দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ইউসুফ খান পাঠান, চেয়ারম্যান , জেলা পরিষদ, ময়মনসিংহ।
এ সময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন, জেলা বিএম'র সাধারন সম্পাদক ডা.এইচ এ গোলন্দাজ তারা, দূর্নীতি দমন কেন্দ্রীয় কার্যালয়ের মাসুদুর রহমান, জেলা দুদক'র উপ-পরিচালক আবুল হোসেন প্রমুখ।