গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
বর্তমান সময়ে মোবাইল ফোন একটি গুরুত্বপূর্ণ বস্তু। যে সময়ে প্রত্যেকটা লোকের হাতে হাতে মোবাইল ফোন। ঠিক এই সময়ে একটি চক্র বিভিন্ন মাধ্যমে হাতিয়ে নিচ্ছে অসংখ্য লোকের মোবাইল ফোন। তেমনি প্রযুক্তি ব্যবহার করে পুলিশ উদ্ধার করে দিচ্ছে খোয়ে যাওয়া মোবাইল গুলো।
জানা গেছে, সম্প্রতি ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ মোবাইল ফোনের জিডি আসলেই জিডির কাগজটা ধরিয়ে দেয় এসআই আমির হামজাকে। আর প্রযুক্তি ব্যবহার করে জিডিকৃত মোবাইল ফোন গুলি উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করে দিয়ে আসছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
এ বিষয়ে এএসআই আমির হামজা বলেন, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আমার প্রিয় সুযোগ্য অভিভাবক কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) স্যারের দিকনির্দেশনায় আজ আমি সফল ভাবে কাজ করে যাচ্ছি।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ বলেন, এএসআই আমীর হামজা প্রযুক্তি সম্পর্কে অনেক দক্ষ। এ জন্য থানায় মোবাইল হারানো সংক্রান্ত জিডি হলে ডাক পড়ে এএসআই আমীর হামজার উপরে। তিনি অত্যন্ত সুকৌশলে নিজ দক্ষতা ও বুদ্ধিমত্তার সাথে অনেক পরিশ্রম করে মোবাইল ফোন গুলো উদ্ধার করেন।
কোতোয়ালী মডেল থানার বেশিরভাগ মোবাইল হারানোর জিডি হয় ছাত্র ও বিভিন্ন পেশাজীবী মানুষের। সবগুলোই সমান গুরুত্বের সাথেই তাদের হারানো মোবাইল উদ্ধারের চেষ্টা করা থাকে। এরই মাঝে দের হাজার এর চেয়ে বেশী মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ রবিবার (০৯ এপ্রিল ২০২৩) তারিখ ময়মনসিংহ নগরীর ১নং ফাঁড়ি'র অধীনে একটি হারানো মোবাইল ফোন উদ্ধার করে দেন কোতোয়ালী মডেল থানার এএসআই আমির হামজা। উদ্ধারকৃত মোবাইল ফোনটি প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন ১নং ফাঁড়ি'র ইনচার্জ আনোয়ার হোসেন।