ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনায় অনিতা রানী বর্মন(৩০) নামে এক মহিলা আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত অনিতা রানী বর্মন জানান, বৃহস্পতিবার সকালে অনন্ত চন্দ্র বর্মন (৪০), অনিল চন্দ্র বর্মন(৬০) উভয় পিতাঃ মৃত নারায়ন চন্দ্র বর্মন,বিথী রানী(২২) স্বামীঃ অনন্ত চন্দ্র বর্মন, সাগরিকা রানী(৪৮), স্বামী অনিল চন্দ্র বর্মন, সৈকত বর্মন (১৮) পিতা, অনিল চন্দ্র বর্মন, তারা একই পরিবারের সদস্য। দীর্ঘদিন যাবত তাদের সাথে অনিতা রানী বর্মনের জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়ে তাকে আহত করে।
এ ঘটনায় আহত অনিতা রানী বর্মন ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।