মোঃ শাহ্ জালাল ফরিদপুর প্রতিনিধি
ভূমি সেবা সপ্তাহ-২০২৩ এ ফরিদপুর জেলায় নগরকান্দা শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নির্বাচিত হয়েছেন চৌকস সহকারী কমিশনার ভুমি সোনিয়া হোসেন জিসান। সেবাই ধর্ম সেবাই মহত্ত্বের পরিচয় সেই সরকারি ভূমি সেবা দিয়ে যিনি জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসাবে নির্বাচিত হয়েছেন। ভূমি অফিসে সকল কর্মচারী ও তহসিলদারদের সম্মিলিত প্রচেষ্টায় এই অর্জন মনে করছেন তিনি।
স্মার্ট ভূমি সেবায় উপজেলা ভূমি অফিসের সকল সদস্যরা সব সময় নগরকান্দা উপজেলা বাসীর সেবা দিয়ে যাচ্ছে।২৯ মে সোমবার ফরিদপুর জেলাপ্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ সহকারী কমিশনার ভুমি সোনিয়া হোসেন জিসান এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
জেলার শ্রেষ্ঠ এসি(ল্যান্ড) সহকারী কমিশনার ভুমি হিসাবে নির্বাচিত করায়উর্দ্ধতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নগরকান্দাবাসীর পক্ষ থেকে নগরকান্দা পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার ধন্যবাদ জ্ঞাপন করেন।