ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় জিগা গাছের ডালে ঝুলন্ত অবস্থা থেকে একটি অজ্ঞাত (৫০) পূরুষ ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মল্লিকবাড়ি মোড় এলাকায় একটি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করা হয়েছে।
ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফজিকুল ইসলাম জানান, স্থানীয় এক লোক জঙ্গলে গরু খোঁজতে গিয়ে গাছে ঝুলন্ত কঙ্কার দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে জিগা গাছের ডালে ঝুলন্ত অবস্থায় কঙ্কালটি উদ্ধার করা হয়। গলায় গামছা ও লুঙ্গি এক সাথে গিট দিয়ে ওই গাছের ডালের সাথে কঙ্কালটি ঝুলন্ত অবস্থায় ছিলো। ধারণা করা হচ্ছে, ঝুলন্তের ঘটনাটি এক থেকে দেড় মাস আগের এবং বয়স আনুমানিক ৫০ বছর হতে পারে। ময়না তদন্তের জন্য কঙ্কালটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ বাদী হয়ে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে, রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।