শিপন রানা (ভালুকা,ময়মনসিংহ প্রতিনিধি):
ভালুকা উপজেলার সুযোগ্য ও জনপ্রিয় চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ এর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও ভালুকার সুশীল সমাজ। গত ২৩ জানুয়ারি নূর মোহাম্মদ সিদ্দিকী টিপু নামের এক ব্যক্তি ভালুকা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ আনেন। উপজেলা চেয়ারম্যান তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে জানান। উপজেলা চেয়ারম্যান বলেন আমার জনপ্রিয়তা ও সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একশ্রেণীর মহল উদ্দেশ্য প্রণোদিত হয়ে এরুপ সংবাদ প্রচার করছেন যার কোন ভিত্তি নেই। তিনি বলেন এ ধরনের সংবাদ প্রচার করে সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করা যাবে না। ২০১৯ সালে তিনি প্রথমবারের মত ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। ভালুকার এ যাবত কালের সকল চেয়ারম্যানের মধ্যে বর্তমান চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ সবচেয়ে জনপ্রিয় বলে সাধারণ মানুষ মনে করেন।