
মো: মুশিদুল আলম ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় ৮শত ৪কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পলিথিন বিক্রির দায়ে একজনকে ২শত টাকা! জরিমানা করা হয়। বুধবার (২২ জানুয়ারি) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকসানা খাইরুন নেছা এই আদালত পরিচালনা করেন। এ সময় পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম ও ভালুকা মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।
জানা যায়, ভালুকা বাজারের দিলিপ চন্দ্র দাসের দোকান থেকে ৫শত ৫৯ কেজি ও নয়ন বণিকের দোকান থেকে ২শত ৪৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেন ভ্রাম্যমান আদালত। এ সময় দিলিপ চন্দ্র দাসকে পলিথিন বিক্রির দায়ে ২শত টাকা! জরিমানা করা হয়। এ ঘটনায় ভালুকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উল্লেখিত দুটি দোকানেই বিভিন্ন সময়ে পলিথিন রাখার দায়ে একাধিকবার ভ্রাম্যমান আদালত জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্যাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকসানা খাইরুন নেছা জানান, নিষিদ্ধ পলিথিন বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে।