ভালুকা (ময়মনসিংহ)সংবাদদাতা ঃ ময়মনসিংহের ভালুকায় পানি ও বিদ্যুৎ বিহীন হয়ে ১০দিন যাবত মানবেত জীবন যাপন করছেন একটি পরিবার ঘটনাটি উপজেলার ১১নম্বর রাজৈ ইউনিয়নের সজনগাঁ গ্রামে।
এলাকা বাসী ও থানায় দেয়া অভিযোগ সূত্রে জানাযায় , উপজেলার ১১নম্বর রাজৈ ইউনিয়নের সজনগাঁ গ্রামের আবুল হোসেন খাঁন ও তার বড় ভাই দুলাল খাঁন ও তার বাতিজা সিয়াম মিয়ার জমাজমি নিয়ে দীর্ঘদীন যাবত বিরোধ চলে আসছে। গত ২৪ সেপ্টেম্বর আবুল হোসেন খাঁন তার ছেলে কাউসার ও ফয়সাল বাড়ীর সামনে সিয়াম মিয়ার উপর হামলা চালিয়ে মারপিট করে আহত করেন এসময় সিয়ামের ডাক চিৎকারে তার ভাই সাঈম ও এগিয়ে আসলে তার উপর ও হামলা করা হয়। স্থানীয়দের সহযোগিতায় সিয়ামের চাচা দুলাল খান তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স্রে ভর্তি করেন। দুলাল খান সিয়ামকে হাসপাতালে নিয়ে যাওয়ায় ক্ষোবে আবুল হোসেন খাঁন তার বড় ভাই দুলাল খাঁনের বাড়ীর বিদ্যুৎ লাইন কেটে দেন। ফলে আজ ১০ দিন যাবত পানি ও বিদ্যুৎ বিহীন হয়ে মানবেত জীবন যাপন করছেন ওই পরিবার। মারামারির ঘটনায় সিয়াম মিয়া বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দুলাল খাঁন জানান, আমার পরিবারের শিশু বাচ্ছাসহ ৫ সদেস্য নিয়ে বিদ্যুৎ ও পানি বিহীন অনেক কষ্টে দিনাতিপাত করতেছি। আমার বাড়ী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় মটার চলে না। বিল খেকে পানি এনে জরুরী কাজ গুলো করা হচ্ছে এবং পাশের বাড়ী থেকে খাবার পানি এনে খাচ্ছি।
অভিযুক্ত আবুল হোসেন খাঁন জানান, আমার বাতিজাকে আমি মেরেছি আমার সাথে মিমাংশা হয়ে গেলে আমি বিদ্যূৎ সংযোগ দিয়ে দিব। মামলা না উঠালে বিদ্যুৎ সংযোগ দিবনা।
ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম বাদশা জানান, আবুল হোসেন অনেক উচ্ছৃঙ্খল আমার ডাকে আসে না আমি দুলাল খাঁনকে আইনের আশ্রয় নিতে বলেছি।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ জানান, পানি ও বিদ্যুৎ বিহীন পরিবারটির বিষয়ে আমার জানা নেই আমি খোঁজ নিচ্ছি।