
ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকা পৌর বিএনপি’র আহবায়ক আলহাজ্ব হাতেম খানের বিরুদ্ধে সম্প্রতি দু’টি পত্রিকা ও বেশ কযেকটি অনলাইনে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ঢাকা—ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসষ্টেন্ডে প্রায় ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসুচী পালন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক সালাহ্ উদ্দিন আহাম্মেদ,

পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্ল্যাহ চৌধুরী,সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেলসহ উপজেলা , পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।