মোঃ আকাশ আহমেদ, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও বিশিষ্ট সাংবাদিক শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন পালন উপলক্ষে মুক্তিযোদ্ধা'র সন্তান, ভালুকা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা শাহরিয়ার হক সজিবের ব্যক্তিগত উদ্যোগে কোরআন খতম ও খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে কাঠালী ঈদগাহ্ মাঠে ওই খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বঙ্গবন্ধু কন্যা ও শেখ ফজলুল হক মনির পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এতে উপজেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন