
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকায় শিক্ষক লাঞ্ছিত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার ২৯ অক্টোবর সকালে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী রাস্তা অবরোধ করে আন্দোলন করেন । এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পরে দূরপাল্লার বাসের যাত্রী ও পথচারীরা।
শিক্ষার্থীরা জানায়, ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্রী বীরেন্দ্র চন্দ্র রায় স্যারকে অ্যাডভোকেট জসিম উদ্দিন ও সাবেক সেনাকর্মকর্তা আনিসুর রহমান বাদলের নেতৃত্বে মারধর ও লাঞ্ছিত করে। এঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন। এসময় দোষীদের দ্রæত বিচারের দাবি জানান।
ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান, সেনাবাহিনী, র্যাব-১৪ ও ভালুকা মডেল থানা পুলিশ বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে বিদ্যালয়ে ফিরে যায়।