
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পৌর শহরের ৯টি ওয়ার্ডের সকল মন্দিরে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, দানবীর, ভালুকার ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের কৃতি সন্তান ও ভালুকা পৌরসভার মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান চৌধুরী মাসুদ-এর উদ্যোগে শুক্রবার সকালে ভালুকা মধ্য বাজারে তাঁর নিজ মার্কেটে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভালুকা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পূজা উদযাপন ফ্রন্ট ভালুকা উপজেলা শাখার আহ্বায়ক স্বপন বনিক, ভালুকা উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি ও কারানির্যাতিত শ্রমিক নেতা সেলিম মাহমুদ কাদের।
আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা রফিক, জাহাঙ্গীর আলম, শফিক, সোহাগ, সোহেল রানা, আতিকুল, ইদিল, সিদ্দিক, আলম, ফারুক ও আলী প্রমুখ। এছাড়াও ভালুকা পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।