ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর বাস্তবায়নের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারী সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) সোমাইয়া আক্তারের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, উপজেলা আ.লীগের সভাপতি এড. শওকত আলী,
বীরমুক্তিযোদ্ধা মোস্তুফা খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুুর রহমান, উপজেলা সিনিয়র মৎস অফিসার সাইদুর রহমান, ডাকাতিয়া ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, বিরুনীয়া ইউপি চেয়ারম্যান শামছুল হোসাইন, ধীতপুর ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান খান শারফুল,উপজেলা প্রেসক্লাব ভালুকা‘র সভাপতি শাহ্ মো: আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মো: মুশিদুল আলম (এমবিএ), সাংবাদিক নেতা এস এম শাজাহান সেলিম,মুক্তিযোদ্ধের চেতনায় ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জয়বানী পত্রিকার সম্পাদক আ.খ.ম রফিক, ভালুকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি কামরুজ্জামান বিদ্যুৎ,

সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম খান রাফিসহ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংস্কৃতিক ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।