প্রিন্ট এর তারিখঃ জুন ৩০, ২০২৬, ১০:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৫, ১০:৫৪ এ.এম
ভালুকায় রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যের বাজার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি -
পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় বুধবার ৫মার্চ সকাল থেকে দুপুর পযর্ন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে মাস ব্যাপী সুলভ মূল্যের বাজার বসানো হয়েছে।
ভালুকা উপজেলা পরিষদ চত্ত্বরে ওই বাজারে খুচরা বাজারের চেয়ে কম দামে পাওয়া যাচ্ছে বিভিন্ন পণ্য। প্রথম দিনে ক্রেতাদের ভীড় দেখা গেছে অনেক। এখানে ভর্তুকি মূল্যে গরুর মাংস বিক্রি হচ্ছে ৬০০ টাকা। ডিম প্রতি হালি ৩৮টাকা, দুধ প্রতি লিটার ৭০ টাকা, লেবু প্রতি হালি ৪০ টাকা, বেগুন প্রতি কেজি ৪০ ও শসা ৩৫ টাকা কেজি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, পুরো রমজান মাস জুড়ে চলবে এই সুলভ মূল্যের বাজার।
Copyright © 2026 দৈনিক জনতার বার্তা. All rights reserved.