
মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ভালুকায় ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ভালুকা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডলের নেতৃত্বে মঙ্গলবার স্বৈরাচার পতনের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।