
মোঃ আকাশ আহমেদ ভালুকা প্রতিনিধিঃ-
মহান মে দিবস আন্তর্জাতিক (শ্রমিক দিবস) পালন উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় মঙ্গলবার বিকেলে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিক দলের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভালুকা উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ সরকারের সভাপতিত্বে ও ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের যুগ্ন সাধারণ সম্পাদক ও ভালুকা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ সুজন এর সঞ্চালনায় এসময় উপজেলা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন এর আহবায়ক, যুগ্ম আহবায়ক, সদস্য সচিব সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।