প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৫:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৪, ১০:২০ পি.এম
ভালুকায় ব্যাটারি চালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু

জিএম, ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত-অটোরিকশায় চার্জ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমান উল্ল্যাহ আমান (৩৫) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। রোববার (৬ অক্টোবর) দুপুরে দিকে উপজেলার গোয়ারী গ্রামের কুচালিয়ারটেক পাড়ায় এ ঘটনা ঘটে। আমান উল্ল্যাহ কুচালিয়ারটেক পাড়ায় উসমান গনির ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে নিজের অটোরিকশায় চার্জ করতে যান আমান। এ সময় তিনি বিদ্যুস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে বাঁচাতে গিয়ে তার মা হাফিজা খাতুনও আহত হন। আশঙ্কাজনক অবস্থায় আমানকে উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শামছুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Copyright © 2026 দৈনিক জনতার বার্তা. All rights reserved.