ভালুকা (ময়মনসিংহ)সংবাদদাতা ঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের শান্তিগঞ্জ গ্রামে শনিবার রাতে এক প্রবাসীর বসত বাড়ীতে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় নারী শিশুসহ ৫জন আহত হয়েছে। আহতদেরকে উপজেলা সাস্থ্যকমপ্লেক্সে ও ময়মসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এঘটনায় আহত আরাফাত বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে ৪/৫ জনকে আসামী কে রবিবার দুপুরে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী সূত্রে জানাযায়, ধীতপুর ইউনিয়নের ধীতপুর(কান্দাপাড়া) গ্রামের প্রবাসী হাবু মিয়ার সাথে প্রতিবেশী আব্দুল কদ্দুস গংদের দীঘৃদিন যাবত বিরোধ চলে আসছে । পূর্ব বিরোদের জের হিসাবে শনিবার রাত ৮টার দিকে আব্দুল কদ্দুস,রহমান,কাইয়ুম এর নেতৃত্বে ১০/১২ জনের সশস্্র সংঘবদ্ধ দল চাপাতি, দা’লাঠি লোহার রড নিয়ে প্রবাসীর বসত বাড়ীতে হামলা ভাংচুর ও লুটপাট চালায়। হাবুলের স্ত্রী হালিমা থাতুন বাঁধা দিলে তাকে এ্যলোপাথারী কুপিয়ে আহত করেন। এসময় তার ছেলে মেয়ে এগিয়ে গেলে তাদের উপর ও হামলা করে ।হামলায় হাবুলের ছেলে আরাফাত,মেয়ে ইমা,রিমাও শিশু নাতী ফারদিন আহত হয়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা সাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মাঝে আশঙ্কাজনক অবস্থায় হাবুলের স্ত্রী হালিমা থাতুন ও ছেলে আরাফাতকে ময়মসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
প্রবাসী হাবুলের আহত ছেলে আরাফাত জানান, আব্দুল কদ্দুস,রহমান,কাইয়ুম এর নেতৃত্বে পূর্ব কল্পিত ভাবে ৭/৮ জনের সশস্্র সংঘবদ্ধ দল চাপাতি, দা,লাঠি লোহার রড নিয়ে আমাদের বসত বাড়ীতে হামলা ভাংচুর ও লুটপাট চালিয়ে ঘরের হামলা কারীরা সুকেজের ড্রয়ারে থাকা ১লক্ষ১০ হাজার টাকা ও আমার বড় বোন ইমার গলা থেকে একটি স্বর্ণের চেইন নিয়ে যায় এবং ভাংচুর করে ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে।
অভিযুক্ত আব্দুল কদ্দুস এর মোবাইলে ফোন দিয়ে সংযোগ না পাওযায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামালা হোসেন জানান, এঘটনায় মামলা নেয়া হয়েছে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আসামী গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।