আবু ইউসুফ মন্ডল নিজস্ব প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র কয়েম মাস বাকি। এরই মধ্যে এমপি হতে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশীরা এখন কেন্দ্র থেকে গ্রাম-গঞ্জে শুরু করেছেন দৌড়-ঝাঁপ। তাদের লক্ষ্য একটাই, যেকোনো মূল্যে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের মনজয় করা। তাহলেই নিশ্চিত মিলবে ক্ষমতাসীল দলের টিকেট। পাড়ায়-মহলায় এখনও চলছে ওঠান বৈঠক, আলোচনা সভা, কর্মীসভা ও শুভেচ্ছা বিনিময়। এলাকায় এলাকায় রীতিমতো গণসংযোগ করে চলেছেন গোলাম মোস্তফা। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এবার তৈরি হতে হবে। হাই কমান্ডের নির্দেশনা অনুযায়ী নির্বাচনে আবারও নৌকা প্রতীকের পক্ষে বিজয় ছিনিয়ে আনতে হবে।
এদিকে ভালুকার, গ্রামে গ্রামে মাঠে-ঘাটে কিংবা চা-স্টলে আলোচনার চলছে, কে হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী। এলাকায় গণসংযোগ করেছেন গোলাম মোস্তফা। আলোচনা ও সমালোচনায় এগিয়ে রয়েছেন তিনি।
বিভিন্ন যোগাযোগ মাধ্যম থেকে জানা যায়, জাপান সফর শেষে দেশে ফিরেই প্রার্থীদের ইঙ্গিত দিবেন দলীয় প্রধান শেখ হাসিনা।
হাই কমান্ডার নেতারা বলছেন কারও মুখ দেখে নয়, এরাব জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থী দলীয় মনোনয়ন পাবেন। তৃণমূলে যাদের অবস্থা খারাপ, তাদের সুযোগ নেই বলে হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় নেতারা। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগ দলীয় প্রধানের নির্দেশে মাঠে রয়েছেন ময়মনসিংহ ১১ ভালুকা আসনের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা। তিনি ৬৯ এর ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুবলীগের করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, একবার উপজেলা চেয়ারম্যান ছিলেন তিনি, তৃণমূলের নেতাকর্মীদের কে সঙ্গে নিয়ে বর্তমান সরকারের উন্নয়নমূল কর্মকান্ড তুলে ধরছেন সাধারণ ভোটারদের মধ্যে । তিনি বিশ্বাস করেন নেত্রী এবার তাকেই মনোনয়ন দিবেন। এরই ধারাবাহিকতায় প্রতিনিয়তই মুখর হয়ে ওঠেছে ভালুকার গ্রাম-গঞ্জের হাট-বাজার। আড্ডা জমে ওঠেছে স্কুল-কলেজ ও রাস্তার পাশের চায়ের দোকানেও।
ইতিমধ্যে তিনি ভালুকা উপজেলার, ডাকাতিয়া, মল্লিক বাড়ি উথুরা, ইউনিয়নে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় ও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ করেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ১১ ভালুকা আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে তৃণমূল নেতাকর্মীদের মনকেড়ে নিয়েছেন এই নেতা।
এদিকে, তৃণমূল নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ ভোটারদের মুখে মুখে রয়েছেন তিনি ।
এদিকে বিভিন্ন ইউনিয়নে তৃণমূল নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী ভালুকায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বলে জানান, গোলাম মোস্তফার কর্মী সমর্থকরা।
সাধারণ ভোটার বলছেন, যিনি আমাদের এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন করে দিবেন তাকেই ভোট দিব আমরা। সাধারণ ভোটাররা এও বলেন গোলাম মোস্তফা সাহেব উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময়ে আমাদের এলাকায় উন্নয়নের ছোঁয়া দিয়েছেন তা অস্বীকার করার মত নয়, তারই ধারাবাহিকতায় আসন্ন সংসদ নির্বাচনে গোলাম মোস্তফা এমপি হতে পারলে এলাকায় এলাকায় আরো উন্নয়ন করবেন ইনশাআল্লাহ।