ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় বখাটে ছেলে জনির (২০) হাতে রুপিনা বেগম(৫৫) নামের এক মা খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (২৬ জুলাই) রাতে উপজেলার খারুয়ালী গ্রামে।পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার রাতেই পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিরুনীয়া গ্রাম থেকে ঘাতক ছেলেকে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জনি বখাটে ও নেশাগ্রস্থ যুবক। ঘটনারদিন জনি তার মায়ের কাছে নেশা কেনার জন্য ২শত টাকা চায় তার মা টাকা না দেয়াতে বটি দা দিয়ে বসতঘরের বারান্দায় চেয়ারে বসে থাকা অবস্থায় তার মাকে ঘারের বাম পাশে কুপ দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত রুপিনা বেগম খারুয়ালী গ্রামের মৃত শাহাবুদ্দিন শাহুর স্ত্রী। রুপিনা বেগম চার সন্তানের জননী, তার স্বামীর মৃত্যুর পর বড় ছেলে সুজনের আয়ে সংসার চলতো. টানা পোরুনে কোন রকমে চলতো তাদের সংসার বড় ছেলে সুজন পেশায় মাছ পরিবহণ কারী গাড়ির শ্রমিক পুলিশ ঘটনা স্থল থেকে বটি দা উদ্ধার করে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান নিহতের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ