আবু ইউসুফ ভালুকা উপজেলা প্রতিনিধি
ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় মৌজার ২৮ শতাংশ জমিতে বিজ্ঞ আদালতের মামলা থাকা সত্বেও জোরপূর্বক জমি দখল ও মারধরের অভিযোগ উঠেছে।
১০ জুন শনিবার বিকালে ঘটনাটি ঘটে এ ঘটনায় লোকমান আলী বাদী হয়ে, একই গ্ৰামের কদ্দুছ আলী(৬০) আব্দুর রহিম (৩৫) জাকির হোসেন (৩২) রুকিয়া বেগম (৫৫) কে আসামী করে ভালুকা মডেল থানা একটি লেখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার উথুরা ইউনিয়নের ধলিকুড়ী গ্রামের মোঃ লোকমান আলীর ছেলে আনোয়ার হোসেন পার্শ্ববর্তী হাতিবেড় মৌজায় ১১০ নং দাগে ২৮ শতাংশ জমি ক্রয় করিয়া শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করিয়া আসিতেছে।
গত শনিবার বিকেলে সুযোগ পেয়ে বিবাদীরা চার/ পাঁচ জন সন্ত্রাসী গিয়ে জমিতে থাকা গাছ, বাঁশ ইত্যাদি কেটে নিয়ে জাচ্ছিলো, এসময় লোকমান আলী বাঁধা দিতে গেলে, সন্ত্রাসীরা তাকে বেধর মারপিট করে পিতার চিৎকার শুনে ছেলে আনোয়ার ও তার পরিবারে লোকজন আগাইয়া গেলে তাদেরকেও মারপিট করে সন্ত্রাসীরা, পরিবারের লোকজনের ডাক চিৎকার শুনিয়া এলাকার লোকজন আগায়া আসিলে। উল্লেখিত বিবাদীগণ দৌড়ে পালাইয়া যাই।
পরিবার ও এলাকার লোকজনের সহায়তায় লোকমান আলী কে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আনোয়ার হোসেন বলেন, আমার ক্রয়কৃত সম্পত্তি আমি ভোগ দখল করে আসছি এবং জমিতে গাছ,পালা রোপন করেছি, বিবাদীগণ বিভিন্ন সময় বিভিন্ন তালবাহানা দিয়ে আমার সম্পত্তিতে থাকা গাছ ও ফসলাদি কেটে ফেলে ও বলে উক্ত সম্পত্তি তাদের, আনোয়ার আরো বলেন, বিবাদীগন প্রায় আমার লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি করেছে।
লোকমান আলী জানান, বর্তমানে আমার পরিবারের সকল সদস্য নিরাপত্তা হিনতায় ভুকছি। অভিযুক্ত আঃ কুদ্দুস বলেন, আমাদের জমিতেই আমরা গাছ, বাঁশ কেটেছি। তাদের অভিযোগ সম্পূন্ন মিথ্যা।
স্থায়ী ইউপি সদস্য আবুল মনসুর বলেন, আমাদের স্থানীয় গ্রাম আদালতে একটি লিখিত অভিযোগ দিয়েছিল অভিযোগের ভিত্তিতে আমি চেয়ারম্যানসহ সালিশে বসিলে জানতে পারি বিজ্ঞ আদালতে মামলা চলমান।
আমরা বিবাদী কুদ্দুস কে বলেছি আদালতে যেহেতু মামলা আছে আপনি আদালত থেকে আপনার পক্ষে রায় নিয়ে আসেন এর আগে আপনি জমিতে প্রবেশ করবেন না।