মো: মুশিদুল আলমম ভালুকা প্রতিনিধিঃ দেশব্যাপী বিএনপি জামায়াতের অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ এম এ ওয়াহেদ এর নেতৃত্বে বৃহস্পতিবার বিকালে
ভালুকা বাসস্টেন্ড ওয়াহেদ টাওয়ার থেকে সহশ্রাধিক মটর সাইকেলের বহর নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। মটর সাইকেলের ওই বহরটি নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহা সড়ক প্রদক্ষীন শেষে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের দৌলা প্রাথমিক বিদ্যালয় মাঠে ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত সমাবেশে মিলিত হন।
ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আশরাফ উদ্দিন আহ্মেদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শামসুল হক মনির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ এম এ ওয়াহেদ, অন্যান্য এর মাঝে বক্তব্য রাখেন , উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট শওকত আলী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন পাঠান, আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার , সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, যুবলীগ নেতা নূরে আলম জিকু ও উপজেলা ছাত্রলীগ ইফতেখার আহমেদ সুজন প্রমুখ্য।
সভাবেশ শেষে ডাকাতিয়া ইউনিয়নের কৃতি সন্তান আলহাজ¦ এম এ ওয়াহেদ ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় আওয়ামীলীগ ও সহযোগী সংঘঠনের পক্ষ থেকে আলহাজ¦ এম এ ওয়াহেদকে গণসংবর্ধনা দেওয়া হয়।