শফিকুল ইসলাম শফিক ফুলবাড়িয়া প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য নিম্ন মানের খাবার দেওয়া হয়। ২০শে জুলাই বুধবার দুপুরে সরাসরি হাসপাতালে গিয়ে দেখা যায় যে রান্না ঘরে একজন মহিলা রান্না করতেছেন। তাকে প্রশ্ন করি আজ দুপুরে রোগীদের জন্য কি খাবার দিবেন তিনি বলেন পেঁপে দিয়ে পাঙ্গাস মাছের তরকারি, ডাউল এবং মোটা চালের সাদা ভাত। তাকে আরও বলি বুধবার সকালে কি খাবার দিয়েছেন তিনি বলেন একটা রুটি একটা কলা ও সাদা চিনি তারপর সকাল ১০ টায় একটা ডিম দেই। তারপর এক রোগীকে প্রশ্ন করি গতকাল রাতে কি খাবার দিয়েছেন তিনি বলেন সিলভার মাছ ও ডাল।
হাসপাতালের প্রধান টি.এস ডাঃ বিধান চন্দ্র দেবনাথ জানতে চাইলে আপনারা রোগীদের জন্য এত নিম্ন মানের খাবার পরিবেশন করেন কেন? তিনি বলেন প্রতি রোগীর জন্য একদিনে ১২৫ টাকা বাজেট আছে। এই টাকার মধ্যে তিনবার খাবার দিতে হয়। সব জিনিসের দাম বেশি কি করবো বলেন। তাকে আরও প্রশ্ন করি হাসপাতালের বাথরুম সহ অন্যান্য পরিবেশ তো ভালো না আপনি এগুলো দেখেন না, তিনি বলেন আমাদের পরিষ্কার পরিছন্নতা কর্মী মাত্র ২ জন। আর নতুন নতুন রোগী এসে অপরিষ্কার করে। ২০১২ সাল থেকে সুইপার নিয়োগ বন্ধ। এসময় আরেক রোগী আমাদের বলেন খাবার ও পরিবেশের মান এত খারাপ যে তাই আমরা বাহির থেকে খাবার এনে খেতে হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক নার্স বলেন আপনারা হাসপাতালের পরিষ্কার পরিছন্নতার বিষয়ে একটু লিখেন যাতে উর্ধতন কর্তৃপক্ষ এর সমাধান করেন।