ফুলবাড়িয়ায় বাংলাদেশ স্কাউটস এর ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ১২:২৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- ২১৪ Time View

ফুলবাড়িয়া প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাংলাদেশ স্কাউটস ফুলবাড়িয়া উপজেলা শাখার আয়োজনে ত্রৈ বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ১১ টায় ভালুকজান নোঙ্গর কমিউনিটি সেন্টারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস, ফুলবাড়িয়া উপজেলা শাখার সম্পাদক এ.কে.এম রুহুল আমীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলশান, ময়মনসিংহ জেলা স্কাউটস লিডার স্কাউটার মোঃ নুরুল আমীন, ময়মনসিংহ অঞ্চলের স্কাউটস এর কোষাদক্ষ স্কাউটার মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ফুলবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম মাষ্টার, সরকারি ফুলবাড়িয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ওবায়দা বাবুল, সহকারী শিক্ষক মোঃ দিদারুল ইসলাম বাদশা, মোঃ নজরুল ইসলাম মাস্টার, সহকারি প্রধান শিক্ষক ফুলবাড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মোছাঃ পারভীন আক্তার রেবা প্রমুখ। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মোজাম্মেল হক স্কাউট লিডার।
উক্ত অনুষ্ঠানে উপজেলার ৩২৯ টি মাধ্যমিক, মাদ্রাসা ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি অংশ গ্রহণ করেন। প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে আগামী তিন বছরের জন্য সম্পাদক নির্বাচিত করেন পলাশীহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল হককে। উক্ত কমিটির সভাপতি হিসেবে থাকবেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নাহিদুল করিম।


















