ফুলবাড়িয়া প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বিএনপি জামাতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে ১১ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১ টায় দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে ফুলবাড়িয়া বাজার হয়ে মেইন রোডস্হ পদক্ষিণ করে বঙ্গবন্ধু স্মৃতিসৌধে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শান্তি সমাবেশ শেষ হয়েছে। এসময় সেলিমা বেগম সালমা বলেন আমরা বিএনপি জামাতের যেকোনো নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে প্রতিটি ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে আন্দোলন গড়ে তুলবো। এসময় তিনি আরও বলেন বর্তমান সরকার যে উন্নয়ন করেছে, তা সকলের কাছে তুলে ধরেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিবেন। এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব সিরাজউদ্দৌলা মঞ্জু সাবেক ছাত্রনেতা,মোঃ গোলাম মোস্তফা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, হারুন রশিদ উজ্জ্বল সাবেক ছাত্রনেতা, হাসান মাহমুদ সেলিম সাবেক ছাত্রনেতা, এনামুল,মিলন, আনোয়ার, আলমাস, হানিফ নাম্বার প্রমুখ।