ময়মনসিংহ ফুলপুর উপজেলা প্রতিনিধি ঃ-
পুলিশের সেবা জনগণের কাছে পৌঁছে দিতে ময়মনসিংহের ফুলপুরে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ অক্টোবর) সকালে রামভদ্রপুর ইউনিয়নের খড়িয়াপাড়া ডি.ইউ.বালিকা মাদ্রাসা মাঠে বিট পুলিশের এই ওপেন হাউজ ডে" অনুষ্ঠিত হয়।
ফুলপুর থানার অফিসার ইন চার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ফুলপুর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক উপজেলা আ'লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা সফল ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান।
উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী,নকলা উপজেলার ভাইস চেয়ারম্যান সারুয়ার আলম,রামভদ্রপুর ইউনিয়ন চেয়ারম্যান রুকনুজ্জামান (রুকন),বীর মুক্তিযুদ্ধা মোফাজ্জল হোসেন দুদু,প্রমুখ।
অনুষ্ঠানে ওসি আবদুল্লাহ আল মামুন তার বক্তব্যে বলেন পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন।ফুলপুর থানা পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।
তিনি আরও বলেন,মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে জনপ্রতিনিধি,সাংবাদিক,শিক্ষক,রাজনৈতিক ব্যক্তি কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।