ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান: ময়মনসিংহের ফুলপুরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং বুধবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
জানা যায়, ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম এর নির্দেশনায় ফুলপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত), সেকেন্ট অফিসার সুমন মিয়া সহ সংগীয় অফিসার ও ফোর্স থানা এলাকার পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ১৫টি জিআর তামিল করেন এবং জিআর গ্রেফতারী পরোয়ানায় ১৫ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, ফুলপুর থানার ,এফআইআর নং-২০, তারিখ-২২ মার্চ ২০১৫ এর ওয়ারেন্টভূক্ত আসামী কালা চাঁন। ফুলপুর থানার এফআইআর নং-৫, তারিখ-০৭ মে, ২০২৩ এর ওয়ারেন্টভূক্ত আসামী জুলেখা খাতুন (২১), কমলা (৪৩), মোঃ কবির উদ্দিন, আনিছ মিয়া ও গিয়াস উদ্দিন, ফুলপুর থানার নন জিআর নং-১৩০/২৩, তারিখ-০৩ জানুয়ারি এর ওয়ারেন্টভূক্ত আসামী সোহেল মিয়া (৩২), আব্দুস ছোবান (৪৫), ছুবেরা খাতুন (৫৫), তোফাজ্জল হোসেন (৩৮), তাজুল ইসলাম (৪৫), মনোয়ারা খাতুন (৩২) ও রফিকুল ইসলাম (৩৫), ফুলপুর থানার নন জিআর নং-১৩১/২৩ এর ওয়ারেন্টভূক্ত আসামী ফয়েজ উদ্দিন ও আক্কাছ আলী।
এবিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।