ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃকামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ৫০ শয্য বিশিষ্ট সরকারি হাসপাতাল, এখানে দেখার কেউ নেই, কিছু বলারও নেই। এখানে দশ ইউনিয়ন' র অনেক পেশা জীবি মানুষের আনাগুনা,সেবা পেতে বিভিন্ন পেশার মানুষ আসে, কেউ সেবা পায় আবার কেউ না বুঝে বাড়ি ফিরে আসে, আবার দালাল চক্রের অভাব নেই, অমুক ক্লিনিক ভালো তমুক ডায়াগনস্টিক সেন্টার ভালো, আর বিশেষ করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অসহায় গরীব রোগীর পান হতে চুন খসলেই ময়মনসিংহ মেডিকেলের রেফার্ড করেন। এই অসহায় গরীব দুঃখী মানুষ কোথায় কি ভাবে চিকিৎসা করাবেন বুঝেনা, মেজর কোনো রোগী সে আর কি কথা। ইদানীং আবার চুরি বেড়ে গেছে স্বর্ণের চেইন, মোবাইল, মানিব্যাগ, ইত্যাদি। সকালে ডাক্তার দেখাতে টিকিট সংগ্রহ করতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় কিছু অসাধু লোক দের কাজ, সুযোগের সন্ধানে থাকে। এখন দেখি আবার
এম্বুলেন্স লাইন ধরে দাঁড়িয়ে থাকে, সুন্দর পরিবেশ নষ্ট হচ্ছে। অনেকে আবার ঘর বসিয়েছে হাসপাতালের বাউন্ডারির সাথে, আবার ময়লা আবর্জনার স্তূপ, কি হচ্ছে এসব? অনেক গরীব অসহায় মানুষের সাথে খারাপ আচরণ করা হয়। সরকার অনেক টাকা খরচ করে যাচ্চে গরীব দুঃখী মানুষের জন্য। খাবারের মান উন্নত করেন, চিকিৎসা সেবার মান উন্নতি করেন। মানব সেবায়ই প্রকৃত ধর্ম। আমি হাসপাতাল কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করি ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করি