ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুরে আবারও সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রিক্সা চালক কামাল আজ বেলা অনুমান ২:৫০ ঘটিকার সময় ইমাদপুর নামক স্থানে একটি রিক্সাকে ময়মনসিংহ হতে আগত তেলবাহী লড়ি দ্রতগতিতে ধাক্কা দিলে রিকশা চালক কামাল (৫০) পিতামৃত খেজমত আলী, মাতা মৃত হামিদা খাতুন, সাং কাড়াহা থানা ফুলপুর জেলা ময়মনসিংহ লড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন। অন্য একজন রিকশা যাত্রী জনৈক আব্দুল আজিজ(৩৬) পিতা অজ্ঞাত সাং বিহারাঙা,রুপসি,ফুলপুর গুরুতর আহত হন। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফারড করা হয়েছে। এবিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইন চার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন ট্রাক চালক পলাতক রয়েছে। ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে ।এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যান চলাচল ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।