ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃমোঃ কামরুল ইসলাম খান:
ময়মনসিংহের ফুলপুরে ভাষা সৈনিক এম শামসুল হকের এর ১৮ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ফুলপুর উপজেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে কোরআন খতম, মিলাদ, দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের পুত্র গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক সফল ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃহাবিবুর রহমান , পৌর মেয়র শশধর সেন, পৌর আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান গ্রামাউসের নির্বাহী পরিচালক মোঃ আব্দুল খালেক এর সঞ্চালনায় , এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম আকন্দ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, ফুলপুর থানার অফিসার ইন চার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগ নেতা এটিএম মনিরুল হাসান টিটু, কৃষকলীগের ডাঃ জালাল উদ্দিন, আজিজুল ইসলাম, ঊপজেলা জাতীয় শ্রমীকলীগের এটিএম রফিকুল করিম নোমান, বাদশা আলমগীর, দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, মহিলা আওয়ামীলীগের শিখা রাণী সরকার, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকার স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের তানজিল আহমেদ, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, ছাত্র লীগের সভাপতি ইরশাদ হোসেন লিমন, সাধারণ সম্পাদক তানিম আহমেদ শাওন , বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি আমজাদ হোসেন, আব্দুল্লাহ আল নোমান, হাসিবুল হাসান মিলন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফুলপুর শাখার সাধারন সম্পাদক নুর মোহাম্মদ তারাকী বাবুল, ইউপি চেয়ারম্যান শাহ সুলতান চৌধুরী, আবুল কালাম আজাদ, আলাউদ্দিন আহমেদ, দেলোয়ার হোসেন, একরাম হোসেন চৌধুরী পান্না, শাহাআলীসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন বালিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওয়াজ উদ্দিন আহমেদ ।