ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি - মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহের ফুলপুর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার সাড়ে এগারোটার সময় উপজেলা পরিষদ সম্মেলন উক্ত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে সভার কাজ শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মিঃ শশধর সেন, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,এ কে এম সিরাজুল হক, ফুলপুর থানা অফিসার ইন চার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন, ট্রাফিক পরিদর্শক মাহবুবর রহমান, সাংবাদিক এটি এম রবিউল করিম রবি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পরিতোষ চন্দ্র, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক প্রমুখ। সভায় বাল্য বিবাহ, জুয়া, মাদক, বিদ্যুৎ, জলবদ্ধতা ও যানজটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।