আসমা খাতুন
হে প্রিয় আমি তোমার চেয়ে
বড় কবি হব,
আমি তোমার চেয়ে বড় শিল্পী হব
এক দিন তোমার মাঝেই আমি হারিয়ে যাব,
তোমার মাঝেই আমি , তোমাকে খুঁজে পাব।
তুমি তো ছিলে পুষ্প কাননের নন্দিত ফুল,
তোমারই শিহরনে আমার হৃদয়ে উঠেছিল দোল
ভেবেছি তোমায় আলোর দিশায় আমি পাব
তোমার মাঝেই আমি আমাকে খুঁজে পাব
দেখেছি তোমায় আমি হাজার তারার ভীরে
চেয়েছি তোমায় আমি সুখের স্বপ্ন নীড়ে
তুমি তো বুঝনি আমার এ ভালবাসা
নিঠুর মনে দলেছ, আমার যত আশা।