Hi

ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমবারের মত মোংলা বন্দর দিয়ে ঢাকার গার্মেন্টস পন্য রপ্তানি শুরু

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
  • ১৬২ Time View

বাগেরহাট প্রতিনিধি:

প্রথমবারের মত মোংলা বন্দর দিয়ে ঢাকার গার্মেন্টস রপ্তানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি গার্মেন্টস পণ্য নিয়ে পোল্যান্ডের উদ্দেশ্যে বন্দর ছেড়ছে ‘মার্কস নেসনা’নামের পানামা পতাকাবাহী একটি জাহাজ। মূলত পদ্মাসেতু চালুর ফলেই ব্যবসায়ীরা মোংলা বন্দর থেকে গার্মেন্টস পন্য পাঠালো। এটা পদ্মা সেতু চালুর ফলেই এটা সম্ভব হয়েছে বলে দাবি ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীদের।

মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানাযায়, রাজধানীর ফকির এপ্যারেলস লি., উইন্ডি এপ্যারেলস লি.,

কে.সি লিনজেরিয়া লি., আর্টিস্টিক ডিজাইন লি., নিট কনসার্ন লি., মেঘনা নিট কম্পোসিট লি., শারমিন এপ্যারেলস লিমিটেডসহ মোট ২৭ টি গার্মেন্ট ফ্যাক্টরির তৈরি পোশাক রপ্তানি হচ্ছে এই জাহাজে। এতে বাচ্চাদের পোশাক, জার্সি ও কার্ডিগান, টি-শার্ট, ট্রাওজারসহ বিভিন্ন তৈরি গার্মেন্টস পন্য রয়েছে। বন্দরের ৮নং জেটি থেকে জাহাজটি পোলান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

সিএন্ডএফ ও শিপিং এজেন্ট সৈয়দ জাহিদ হোসেন বলেন, চট্টগ্রামে জাহাজের চাপের কারণে অনেক সময় পণ্য খালাস বা বোঝাইয়ে সময়ক্ষেপণ হয়। তবে মোংলা বন্দরে সেই চাপ নেই। এই গার্মেন্টস পণ্য রপ্তানির পর আরও অনেকে এই বন্দর দিয়ে রপ্তানিতে আগ্রহী হবেন।

মোংলা বন্দরের পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল বলেন, পদ্মাসেতু চালুর পর মোংলা বন্দর দিয়ে প্রথমবার গার্মেন্টস পণ্য রপ্তানী হচ্ছে। এর আগে হাতে গোনা কয়েক বার অল্প কিছু গার্মেন্টস পণ্য রপ্তানী হয়েছে মোংলা দিয়ে। এই রপ্তানীর মাধ্যমে একটা নতুন যাত্রা শুরু হলো।

চলতি বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় দক্ষিনবঙ্গের যে কয়টি প্রতিষ্ঠানের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে তার মধ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষ অন্যতম। পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব ১৭০ কি. মি. সেখানে ঢাকা থেকে চট্রগ্রাম বন্দরের দূরত্ব ২৬০ কি. মি.। মোংলা বন্দরে জাহাজ হ্যান্ডলিং দ্রুত ও নিরাপদে হয় একই সাথে ঢাকার সাথে দূরত্ব কমে যাওয়ায় সময় ও অর্থ দুয়েরই সাশ্রয় হওয়ায় ব্যবসায়িরা মোংলা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি করায় আগ্রহী হয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি মোঃ লিয়াকত হোসেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, মোংলা বন্দরের জন্য আজকে একটি স্মরনীয় দিন। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা সেতু উদ্বোধনের পর ১ মাসের মধ্যে পদ্মা সেতু হয়ে মোংলা বন্দর এর মাধ্যমে গার্মেন্টস পন্য রপ্তানির নবযাত্রা শুরু হলো। বিভিন্ন গার্মেন্ট কোম্পানির কন্টেইনার নিয়ে সরাসরি বন্দর হতে পোল্যান্ডের উদ্দেশ্যে এ পন্য রপ্তানি হচ্ছে। ভবিষ্যতে আমদানি-রপ্তানি এ ধারা আরও বৃদ্ধি পাবে ইনশা আল্লাহ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভালুকায় বসত বাড়ীত হামলা ভাংচুর লুটপাট আহত ৫ 

প্রথমবারের মত মোংলা বন্দর দিয়ে ঢাকার গার্মেন্টস পন্য রপ্তানি শুরু

Update Time : ০৬:৩৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২