
সম্প্রতি মর্জিনা আক্তার মনি নামের এক আওয়ামীলীগ নেত্রীর ব্যবহৃত ফেসবুক আইডি থেকে আমার নামে প্রকাশিত অপ্রীতিকর কিছু মন্তব্য, লেখা আমার দৃষ্টিগোচর হয়, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ প্রণোদিত। শুধুমাত্র আমাকে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে।
যিনি আমার নামে এসব ভূয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তকর পরিস্থিত সৃষ্টি করতে চাচ্ছে, তিনি মাই টিভির ভালুকা প্রতিনিধির পরিচয় ব্যবহার করে ও পলাতক আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সহযোগী সংগঠনের প্রথম সারির নেতৃত্বে ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ফায়দা নেওয়া উদ্দেশ্যে দলে অনুপ্রবেশের চেষ্টা অব্যাহত রেখেছেন। আমি এ বিষয়ে প্রতিবাদ করায় তিনি আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে নিয়ে মনগড়া তথ্য রটানোয় মরিয়া হয়ে পড়েছে।
আমি বিষয়টি দলের হাই-কমান্ডকে জানিয়েছি এবং এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেছি। আমি এমন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন মন্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।
মাহবুব আলম
যুগ্ম আহবায়ক, ভালুকা উপজেলা ছাত্রদল
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সরকারি সা'দত বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল