
শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:- পুলিশ সুপার পাবনা মো. মোরতোজা আলী খাঁনের উদ্যোগে ও জেলা পুলিশ পাবনার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ ২০২৫, বুধবার পাবনা পুলিশ লাইনস মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে পাবনা জেলায় কর্মরত সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার আমীর ও পাবনা-৪ আসনের এমপি প্রার্থী জননেতা অধ্যাপক আবু তালেব মন্ডল, নায়েবে আমীর ও পাবনা-৫ আসনের এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হুসাইন, জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান। এছাড়াও শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।