
শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি: পাবনায় পণ্যের গুণগত মান নিশ্চিতকরণে বিএসটিআই'র স্মার্ট মনিটরিং এবং ভিটামিন 'এ' সমৃদ্ধ ভোজ্য তেল ব্যবহারে সচেতনতা বৃদ্ধিমুলক এক কর্মশালা ৩অক্টোবর সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই এর মহাপরিচালক (শ্বেত-১) এস এম ফেরদৌস আলম। পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পাবনার পুলিশ সুপার মো মোরতোজা আলী খান।