
আতিক -কেন্দুয়া,নেত্রকোনা প্রতিনিধিঃ-নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ছাত্র-জনতার উল্লাস এবং দুর্বৃত্তদের হামলায় ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে জানায় স্থানীয় সূত্র।
সোমবার (৫ আগস্ট) দুপুরের পর থেকে বিকাল অবধি উপজেলা সদরে ছাত্র-জনতার উল্লাসের পাশাপাশি দুর্বৃত্তদের দ্বারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, কেন্দুয়া থানা, বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নেত্রকোণা-৩, (কেন্দুয়া -আটপাড়া) আসনের সাবেক সাংসদ অসীম কুমার উকিলের বাসা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী আব্দুল মতিনের বাসভবন ‘আয়েশালয়’, সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঞার ব্যক্তিগত রাজনৈতিক অফিস, কেন্দুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও কেন্দুয়া বাজার কমিটির সভাপতি মোঃ এনামুল হক ভূঞার দোকানে হামলা ও ভাংচুর করে ,কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক
জাহাঙ্গীর চৌধুরী বাসায় হামলা ও ভাংচুর নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সারোয়ার জাহান কাওসারের সাউদপাড়াস্থ রাজনৈতিক চেম্বার, কান্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাপশ ব্যানার্জীর সাজিউড়া মোড়ের আজাদ মেডিকেল, চাউল মহলের ফরিদ ডিলারের দোকান, কেন্দুয়া নতুন বাস স্ট্যান্ডের বিভিন্ন টিকিট কাউন্টারসহ বিভিন্ন দোকানে হামালা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে ।
বিভিন্ন লোকজনের সাথে কথা হলে তারা বলেন, শেখ হাসিনা সরকার ছাত্রদের নির্বিচারে হত্যা, গুম এবং আওয়ামী লীগ দ্বারা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের উপর দীর্ঘদিনের মামলা, হামলা ও অমানুষিক নির্যাতনে অতিষ্ঠ হয়েই এই ক্ষোভ প্রকাশ করেছে দল মত নির্বিশেষে ছাত্র-জনতা ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা । তবে সব কিছুই ঠিক হয়ে যাবে খুব দ্রুত ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সাথে কথা হলে তিনি জানান, সকলকে শান্ত থাকার জন্যে অনুরোধ করছি । এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন ।