নান্দাইলে বিনামূল্যে ঘর বিতরণ করলেন আওয়ামীলীগ নেতা
-
Reporter Name - Update Time : ০৪:১৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
- ১১৬ Time View

ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের কৃতি সন্তান, গাজীপুর মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা ও ১৫৪ ময়মনসিংহ ৯ নান্দাইল নির্বাচনী এলাকা থেকে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জালাল উদ্দীন মাষ্টার। তার নিজস্ব উদ্যোগে ১০০টি ঘর নির্মাণ করে নান্দাইলের অসহায় মানুষকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইতিমধ্যে তিনি ২৫ টি ঘর বুঝিয়েদিয়েছেন। বাকী ঘর গুলোও ক্রমান্নয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের আগেই নির্মাণ করে দিবেন বলে জানিয়েছেন জালাল উদ্দীন মাষ্টার।
শনিবার দুপুরে আওয়ামিলীগের এই নেতা উপজেলার সিংরইল ইউনিয়নের জোসনা আক্তার ও খারুয়া ইউনিয়নের রাবেয়াকে দুটি ঘর উপহার দিয়ে ঘরের মালামাল বুঝিয়ে দেন এবং এলাকার যুবকদের মাঝে খেলার সরঞ্জামাদীসহ খেলার জার্সি বুঝিয়ে দেন।
এ বিষয়ে জালাল উদ্দিন মাস্টার বলেন, আমি এমপি হই বা না হই, আমি ৩০ বছর যাবত আওয়ামীলীগের কাজ করে যাচ্ছি। তাই নান্দাইলে মানুষের জন্য কাজ করে যাবো।
এসময় আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।


















