আহমেদ শাহরিয়ার নুসরাত জাহান (খুশি)
স্বাগতম আমার দেশ,
স্বাগতম তোমার দেশ!
স্বাগতম নতুন সোনার দেশ,
স্বাগতম নতুন বাংলাদেশ!
জেগে ওঠো জনতা
করো নতুন দিনের সূচনা!
ঝরে গেছে শুকনো কলি
ফুটেছে নতুন ফুল!
স্বাগত জানাও জনতা
নতুন শিশুরাই করবে তোমার
আগামী প্রজন্মের সূচনা।
স্বপ্নময়ী জনতা, বন্ধুর পথ ভুলে
সমতলে এগিয়ে চল, নবীনদের দলে
হাতছানি দিয়ে দেখ ওরে নবীন,
ডাকছে তোদের আগামীর শুভ দিন