স্টাফ রিপোর্টার আব্দুল মতিন মাসুদ আপনারা উন্নয়ন কাজের রেজুলেশন তৈরী করে দিবেন আমি কাজের জন্য ঢাকায় পড়ে থাকব। ময়মনসিংহ-১ (ধোবাউড়া-হালুয়াঘাট) আসনের নবনির্বাচিত সাংসদ মাহমুদুল হক সায়েম সরকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন,আপনারা উন্নয়ন কাজের রেজুলেশন করে দিবেন আমি কাজের জন্য ঢাকায় পড়ে থাকবো। পিছিয়ে পড়া এলাকাকে উন্নয়নে এগিয়ে নিতে হবে। আজ সোমবার বিকালে ধোবাউড়ায় উপজেলার বিভিন্ন কর্মকর্তা এবং ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ মাহমুদুল হক সায়েম। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন,সহকারী কমিশনার(ভূমি) শাহ মোঃ জুবায়ের,অফিসার ইনচার্জ চাঁন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।